বাঘা শাহী মসজিদে আমার প্রথম ভ্রমণ
বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা করার সময় আমার প্রথমবার বাঘা শাহী মসজিদ ভ্রমণ করা। ঠিক কোন তারিখে গিয়েছিলাম, সেটা আজ আর মনে নেই। তবে সময়টা ছিল সম্ভবত ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে কোনো এক বছর। তখন আমি মেসে থাকতাম। মাসের শুরুর দিকে টাকা পেয়েছিলাম। সেই সময় নিজের ইচ্ছাতেই একদিন দুপুরের পর বাঘা শাহী মসজিদ দেখতে বের…
