১৯২৭ সালের রেলস্টেশন আহ্সানগঞ্জ

স্টেশন পরিচিতিঃ আহসানগঞ্জ, নওগাঁ।

১৯২৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত আহ্সানগঞ্জ রেলস্টেশন। ব্রিটিশ শাসনকালে এই স্টেশনটি ‘আত্রাই ঘাট’ নামে নামকরণ করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে স্টেশন প্রতিষ্ঠাতা জমিদার মুন্সী আহ্সান উল্লাহ্ মোল্লার নামে রেখে আহ্সানগঞ্জ রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়। পরে মুন্সী আহসানউল্লাহ মোল্লার পুত্র মোল্লা আবুল কালাম আজাদ এমপি স্টেশনটিকে পুনঃর্নির্মাণ করেন।

লাইনঃ চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা

প্ল্যাটফর্ম ১টি, রেলপথ ডুয়েলগেজ হলেও এখানে কোন মিটারগেজ ট্রেন থামেনা।

বর্তমান আহ্সানগঞ্জ রেলস্টেশন হয়ে ৩২টি ট্রেন চলাচল করে, এর মধ্যে ৮টি ট্রেনের স্টপেজ রয়েছে।

২০২১-২২ অর্থবছরে আহসানগঞ্জ রেলস্টশন থেকে আয় হয়েছে ২ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৭৬৬ টাকা। এই স্টেশনে বিপুল পরিমাণ আয় হওয়া সত্বেও স্টেশনের প্রবেশ পথ দোকানদারদের দখলে। প্লাটফর্মের অপেক্ষমাণ যাত্রীর পর্যাপ্ত বসার আসন নেই। আসন যা রয়েছে সেগুলো ফল, পান-সিগারেটের দোকানসহ বিভিন্ন দোকান দিয়ে দখল করে রাখা।

স্টেশনটি এখন মাছ বাজারে পরিনত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত রেলস্টেশন প্রবেশ পথে প্লাটফর্মে মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা। এখন অনেকে আহ্সানগঞ্জ রেলস্টেশনকে মাছ বাজার স্টেশন নামেই জানে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ জনসাধারণের।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে লোকাল উত্তরা, রকেট মেইল বাদেও যেসব আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেয় নিম্নে তা উল্লেখ করা হলঃ

ঢাকা-চিলাহাটিঃ নীলসাগর এক্সপ্রেস

ঢাকা-বিঃমুঃসিঃইঃ দ্রুতযান এক্সপ্রেস

রাজশাহী-চিলাহাটিঃ বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস

রাজশাহী-বিঃমুঃসিঃইঃ বাংলাবান্ধা এক্সপ্রেস

খুলনা-চিলাহাটিঃ রূপসা এক্সপ্রেস।

Similar Posts

  • | |

    ভারতের হলুদ ট্যাক্সি ক্যাবের অভিজ্ঞতা

    ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ সকালে আমি দেশে ফিরবো বলে বাহির হলাম। সব রেডি করেছি সকালে বাড়ির মালিক রহমান ভাইয়ের সাথে কথা বলে ঘর বুঝিয়ে দিয়ে এসেছি। এখানে আমি খুব ভালভাবেই দিন কাটিয়েছি। যদিও দিনের বেশির সময় বাহিরে ছিলাম তারপরও রাত গুলো অনেক ভালভাবেই কেটেছে। আমি মূলত ফ্রেশ হয়ে বাহির হলাম । সালাম দিলাম কিন্তু মুসাফা…

  • বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ৪২ দেশে ভিসা ছাড়াই ভ্রমন

    বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা…

  • বাংলাদেশের বিভাগ ও জেলা সমূহ

    বাংলাদেশের বিভাগ হল একাডেমিক, প্রশাসনিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক একক। বাংলাদেশ বিভাগ হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চের ডিক্লারেশনের মাধ্যমে, যা স্বাধীনতা যুদ্ধের পরের দিনে ঘোষণা করা হয়। এর মাধ্যমে সারাদেশকে প্রাদেশিক একতা ও প্রশাসনিক কাঠামোর আওতায় ভাগ করা হয়। বাংলাদেশের বর্তমানে ৮টি বিভাগ রয়েছে, যা হলো: প্রতিটি বিভাগের আওতাধীনে একাধিক জেলা অবস্থিত থাকে, যেগুলোকে নামগ্রহণ…

  • |

    বগুড়ার ভ্রমন একটা অসমাপ্তির ভ্রমন কথা

    বগুড়ার ভ্রমণের গল্পটা শুরু হয়েছিল সাব্বির, রুমন আর দেলোয়ারের সঙ্গে মাঠে বসে কথাবার্তার সময়। মূল উদ্দেশ্য ছিল মহাস্থানগড় দেখা, সঙ্গে আরও দুই-একটা জায়গা ঘুরে দেখা। ওরা সবাই তাদের পরিবার নিয়ে যাবে—আমাকেও বলল, আমিও রাজি হয়ে গেলাম। রুমন মাইক্রো ভাড়া করেছে, সব প্রস্তুত। ২৫ তারিখ সকালে মোহনপুর থেকে রওনা হওয়ার কথা। তাই আগের রাতেই তাড়াতাড়ি ঘুমিয়ে…

  • আমনুরা জংশন

    পঞ্চাশের দশকে ঐতিহাসিক আমনুরা জংশন।.১৯০৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে গোদাগাড়ী ঘাট – আমনুরা – রহনপুর – সিঙ্গাবাদ – মালদা মিটার গেজ সেকশন চালু করে কাটিহার ব্রাঞ্চ রেলওয়ে আন্ডারে । শিয়ালদা থেকে পদ্মার দক্ষিণ পাড়ের লালগোলা ঘাট ব্রডগেজ ট্রেনে এসে রেল ফেরি কর ঘাট পার হয়ে, পদ্মার উত্তর পাড়ে গোদাগাড়ী ঘাটে অপেক্ষমাণ মিটার গেজ ট্রেনে চড়ে…

  • আল-আমান বাহেলা খাতুন মসজিদ

     আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ (Al-Aman Bahela Khatun Jame Mosque) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ০৮ নং ওয়ার্ডের মুকন্দগাঁতি মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত । ইতিহাসঃ মসজিদটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বৃহৎ মসজিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতী গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল-আমান ও মা বহেলা খাতুনের নামে বেলকুচির আল-আমান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *